বগুড়া বিমানবন্দর ঘিরে বড় পরিকল্পনা সরকারের

বগুড়া বিমানবন্দর ঘিরে বড় পরিকল্পনা সরকারের

বগুড়া বিমানবন্দর ঘিরে বড় পরিকল্পনা সরকারের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বগুড়া বিমানবন্দর ঘিরে বড় পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে, যা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। উন্নয়নকাজ সম্পন্ন হলে এখানে যাত্রীবাহী বিমানের পাশাপাশি কার্গো বিমান চলাচল করবে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শহরের পৌরপার্কে বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বিমানবন্দর উন্নয়নের বিষয়ে ইতোমধ্যে ডিও লেটার দেওয়া হয়েছে। উন্নয়নকাজ সম্পন্ন হলে এখানে যাত্রীবাহী বিমানের পাশাপাশি কার্গো বিমান চলাচল করবে। এতে কৃষিপণ্য, শিল্পপণ্যসহ বিভিন্ন পণ্য দ্রুত পরিবহনের সুযোগ তৈরি হবে এবং বগুড়া একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বা বিজনেস হাবে পরিণত হবে।

তিনি বলেন, এই বিমানবন্দর আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হলে দেশের উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে এবং বিনিয়োগ ও শিল্পায়নেও গতি আসবে।

এ ছাড়া তিনি জানান, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ প্রকল্পের ভূমি অধিগ্রহণ কাজ শেষ পর্যায়ে রয়েছে, যা বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থায় আরও উন্নতি হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২০ এপ্রিল বগুড়ায় আসবেন। একই দিনে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করা হতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, শহরের যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর একটি বিশেষজ্ঞ দল কাজ করছে এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার উন্নয়নে আন্তরিক এবং এই অঞ্চলের সার্বিক অগ্রগতিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *