শান্তি আলোচনায় ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

শান্তি আলোচনায় ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

শান্তি আলোচনায় ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শান্তি আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) রাতে দলটি সেখানে পৌঁছায়।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বিমানবন্দরে আরাঘচিকে অভ্যর্থনা জানান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সর্বশেষ আঞ্চলিক ঘটনা ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টা নিয়ে বৈঠক করবেন।

অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জ্যারেড কুশনার আলোচনার জন্য আজ শনিবার (২৫ এপ্রিল) পাকিস্তান সফর করবেন।

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে আব্বাস আরাঘচি লিখেছেন, ‘আমার এই সফরের উদ্দেশ্য হলো আমাদের অংশীদারদের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে ঘনিষ্ঠভাবে সমন্বয় করা এবং আঞ্চলিক ঘটনা নিয়ে পরামর্শ করা। প্রতিবেশীরাই আমাদের অগ্রাধিকার।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তান ছাড়াও আরও দুই দেশ সফর করছেন ইরানের এই মন্ত্রী। ইসলামাবাদে বৈঠকের পর তিনি রাশিয়া ও ওমানেও যাবেন। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা পুনরায় শুরুর পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার লক্ষ্য দুই দেশের চলমান সংঘাতের অবসান ঘটানো। শুক্রবার আরাঘচি ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের মধ্যে ধারাবাহিক টেলিফোন আলাপের পরই ইসলামাবাদের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *