“আর নয় শব্দদূষণ”- বান্দরবানে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালন

“আর নয় শব্দদূষণ”- বান্দরবানে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালন

“আর নয় শব্দদূষণ”- বান্দরবানে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস পালন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“আর নয় শব্দদূষণ, চাই সুস্থ জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস। দিবসটি উপলক্ষ্যে বুধবার (২৯ এপ্রিল) সকালে পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় স্বাগত বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি শব্দসচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। তিনি উল্লেখ করেন, শব্দদূষণের কারণে প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং বিশ্ব জনসংখ্যার একটি বড় অংশ এর নেতিবাচক প্রভাবের শিকার। দীর্ঘসময় উচ্চমাত্রার শব্দে অবস্থান করলে গর্ভবতী নারীদের ক্ষেত্রে অনাগত সন্তানের শ্রবণ সমস্যার ঝুঁকি তৈরি হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

বক্তারা বলেন, অপ্রয়োজনীয় হর্ণ বাজানোসহ বিভিন্ন উৎস থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। একইসঙ্গে আগামী প্রজন্মকে সুস্থ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করতে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

প্রসঙ্গত, দিন দিন নগরায়ন ও যানবাহনের সংখ্যা বৃদ্ধির ফলে শব্দদূষণ একটি বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হচ্ছে, যা নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ এখন অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *