২০২৭ সালে রোহিঙ্গাদের ‘গুড বাই’ জানানো হবে- এমপি শাহজাহান চৌধুরী

২০২৭ সালে রোহিঙ্গাদের ‘গুড বাই’ জানানো হবে- এমপি শাহজাহান চৌধুরী

২০২৭ সালে রোহিঙ্গাদের ‘গুড বাই’ জানানো হবে- এমপি শাহজাহান চৌধুরী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের জাতীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, আগামী বছরের মধ্যে রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য কাজ করা হচ্ছে। ২০২৭ সালে রোহিঙ্গাদের ‘গুড বাই’ জানানো হবে।

সরকারের সংশ্লিষ্ট মহলে রোহিঙ্গাদের বিষয়ে আলাপ তুলবেন বলে জানান তিনি।

শনিবার (২ মে) বেলা ১১টায় উখিয়ার পালংখালী স্টেশনে অধিকার বাস্তবায়ন কমিটির আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকরি নিশ্চিত করতে হবে। এ সময়, পাহাড় কেটে রোহিঙ্গা ক্যাম্পে স্থায়ী আবাসন নির্মাণের জন্য বেসরকারি সংস্থাগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এদিকে, নাফ নদের বাংলাদেশের অংশে স্থানীয়রা অবাধে মৎস্য আহরণ করতে পারবে এবং আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানান শাহজাহান চৌধুরী।

অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ ও উখিয়া-টেকনাফবাসীর নিরাপত্তা নিশ্চিতের লক্ষে ৭ দফা দাবিতে পালংখালী স্টেশন-চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয়রা।

মানববন্ধনে ৭ দফা দাবি তুলে ধরেন অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল হোসাইন— রোহিঙ্গাদের অবাধ যাতায়াত বন্ধ; মাদক, খাদ্যসামগ্রী, মানবপাচার ও অপহরণ বন্ধ; চাকরির নিয়োগে স্বচ্ছতা ও নিয়োগে স্থানীয়দের প্রাধান্য দেওয়া; ক্যাম্পে ব্রডব্যান্ড ইন্টারনেট ও অনলাইন জুয়া বন্ধ এবং বাঙালি ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে বিয়ে বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করাসহ বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন তিনি।

মানববন্ধনে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এম. মোক্তার আহমদ, উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীসহ স্থানীয় বিএনপি নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন দাবি-সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধনে যোগ দেন সাধারণ মানুষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *