কুতুবদিয়ায় ‘ওয়াটার অ্যাম্বুলেন্স’ ডুবে গেল জোয়ারের পানিতে
![]()
নিউজ ডেস্ক
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক সংস্থা আইওএমের দেওয়া একটি ‘ওয়াটার অ্যাম্বুলেন্স’ জোয়ারের পানিতে ডুবে গেছে।
শনিবার (২ মে) সকালে জোয়ারের পানি বৃদ্ধি পেলে অযত্নে পড়ে থাকা অ্যাম্বুলেন্সটির ভেতরে পানি ঢুকে এটি তলিয়ে যায়।
স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর ধরে বড়ঘোপ স্টিমার ঘাট এলাকায় অচল অবস্থায় অ্যাম্বুলেন্সটি নোঙর করে রাখা ছিল। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় এটি কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে।
স্থানীয় মোহাম্মদ জহির রায়হান বলেন, অ্যাম্বুলেন্সটি বেড়িবাঁধের বাইরে খালে দীর্ঘদিন ধরে পড়ে ছিল। জোয়ারের পানি বাড়লে সেটির ভেতরে পানি ঢুকে ডুবে যায়।
রেজাউল করিম জানান, কুতুবদিয়া-মগনামা চ্যানেলে জরুরি রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছিল। তবে উদ্বোধনের পর থেকে এটি নিয়মিত ব্যবহার হয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মারুফ জানান, অ্যাম্বুলেন্সটি ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।