সচিবালয়-সেনাবাহিনী ও ভারত প্রসঙ্গে সাখাওয়াত হোসেনের নামে ভুয়া মন্তব্য প্রচার

সচিবালয়-সেনাবাহিনী ও ভারত প্রসঙ্গে সাখাওয়াত হোসেনের নামে ভুয়া মন্তব্য প্রচার

সচিবালয়-সেনাবাহিনী ও ভারত প্রসঙ্গে সাখাওয়াত হোসেনের নামে ভুয়া মন্তব্য প্রচার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশের সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেনকে উদ্ধৃত করে তার মন্তব্য দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। দাবি অনুযায়ী, সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বাংলাদেশকে বাঁচাতে চাইলে সচিবালয়কে ভারতমুক্ত করতে হবে, সঙ্গে ডিজিএফআইসহ পুরো সেনাবাহিনীকেও ভারতমুক্ত করতে হবে।’

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানেএখানেএখানেএখানে

একই দাবিতে অন্যান্য প্ল্যাটফর্মে প্রচারিত দাবি দেখুন: ইন্সটাগ্রামটিকটকথ্রেডস

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি সাখাওয়াত হোসেন করেননি। কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়াই ভিত্তিহীনভাবে এই বক্তব্য তার নামে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে তার সাম্প্রতিক বিভিন্ন সাক্ষাৎকার পর্যালোচনা করা হয়। দেখা যায়, তিনি গত ২৪ মার্চ দ্য পোস্টের ইউটিউব চ্যানেলে, ২১ মার্চ স্টার নিউজে এবং ২৬ ফেব্রুয়ারি চ্যানেল ওয়ানে তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। তবে এসব সাক্ষাৎকারের কোথাও তাকে এমন মন্তব্য করতে শোনা যায়নি।

ভাইরাল পোস্টগুলোতেও কোনো নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি। পাশাপাশি, মূলধারার গণমাধ্যম বা অন্য কোনো বিশ্বস্ত সূত্রেও তার এমন বক্তব্যের তথ্য পাওয়া যায়নি। তিনি এ ধরনের মন্তব্য করলে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু তেমন কোনো প্রমাণ মেলেনি।

বিষয়টি নিশ্চিত করতে রিউমর স্ক্যানার সাখাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, “আমি কখনোই এমন কোনো কথা বলিনি। ভিউ পাওয়ার জন্য আমার নাম ব্যবহার করা হয়েছে।”

সুতরাং, সচিবালয়, সেনাবাহিনী ও ভারতকে জড়িয়ে এম. সাখাওয়াত হোসেনের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Rumor Scanner’s analysis.
    Statement from M. Sakhawat Hussain.
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *