শত্রুপক্ষকে ‘বেদনাদায়ক’ পরিণতির হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান

শত্রুপক্ষকে ‘বেদনাদায়ক’ পরিণতির হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান

শত্রুপক্ষকে ‘বেদনাদায়ক’ পরিণতির হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো ‘দুঃসাহসিক পদক্ষেপের’ জবাব অত্যন্ত বিস্তৃত, বিপজ্জনক ও বেদনাদায়ক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

রোববার (১০ মে) রাওয়ালপিন্ডির সেনা সদরদফতরে (জিএইচকিউ) ভারত-পাকিস্তান সংঘাতের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গত বছরের এই সংঘাতকে পাকিস্তান সরকার ‘মারকা-ই-হক’ বা ‘সত্যের যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছে।

প্রধান অতিথির বক্তব্যে আসিম মুনির বলেন, ‘আমাদের শত্রুদের জানা উচিত, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নেয়া হলে তার প্রভাব সীমিত থাকবে না; বরং তা হবে অত্যন্ত বিস্তৃত, ভয়াবহ, সুদূরপ্রসারী ও বেদনাদায়ক।”

তিনি দাবি করেন, ২০২৫ সালের মে মাসে ভারত পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ড লঙ্ঘনের চেষ্টা করেছিল, যার জবাব পাকিস্তান জাতীয় ঐক্য ও সামরিক শক্তি দিয়ে দিয়েছে।

আসিম মুনির আরও বলেন, ‘মারকা-ই-হক শুধু দুটি দেশের বা দুই সেনাবাহিনীর মধ্যে প্রচলিত যুদ্ধ ছিল না; এটি ছিল দুটি মতাদর্শের মধ্যে নির্ধারক লড়াই, যেখানে আল্লাহর রহমতে সত্যের জয় হয়েছে এবং মিথ্যার পরাজয় হয়েছে।’

তিনি অভিযোগ করেন, ভারত অতীতেও ২০০১, ২০০৮, ২০১৬ ও ২০১৯ সালে মিথ্যা অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে। তবে প্রতিবারই পাকিস্তান ভারতের অভিযোগ ও কৌশল ব্যর্থ করে দিয়েছে।

পাকিস্তানের সেনাপ্রধান আরও বলেন, ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’-এর মাধ্যমে ভারতের আভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার কৌশল উন্মোচন করে দিয়েছে।

তিনি অভিযোগ করেন, ভারত মনে করেছিল সামরিক চাপ ও কূটনৈতিক বিচ্ছিন্নতার মাধ্যমে পাকিস্তানকে দুর্বল করে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

তিনি বলেন, কিন্তু বাস্তবে বিশ্ব ও প্রতিরক্ষা বিশ্লেষকরা জানেন, ভারতের উচ্চাকাঙ্ক্ষা তাদের সক্ষমতা ও বাস্তব অবস্থানের তুলনায় অনেক বড় প্রমাণিত হয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী কখনো শক্তির আধিপত্যে ভীত হয়নি এবং ভবিষ্যতেও হবে না।

এ সময় ‘মারকা-ই-হক’-এ নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেনাপ্রধান। ভারতীয় হামলায় নিহত নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদেরও স্মরণ করেন আসিম মুনির। তার ভাষায়, ‘এই বিজয়ের মূল্য তারা নিজেদের রক্ত দিয়ে পরিশোধ করেছেন।’

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *