টেকনাফে ৭০ হাজার ইয়াবা ফেলে পালালো কারবারিরা

টেকনাফে ৭০ হাজার ইয়াবা ফেলে পালালো কারবারিরা

টেকনাফে ৭০ হাজার ইয়াবা ফেলে পালালো কারবারিরা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে মাদক কারবারিদের ফেলে যাওয়া ১টি বিদেশি রাইফেল ও তাজা গুলিসহ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।

সোমবার ( ১১ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজারের টেকনাফের লেদা খাল সংলগ্ন এলাকায় রোববার রাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের দায়িত্বরত সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১টি বিদেশি রাইফেল, ১টি ম্যাগজিন এবং ৫ রাউন্ড তাজা গুলিসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক কারবারিরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও মাদকপাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।