মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে জঙ্গি সদস্য গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে জঙ্গি সদস্য গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে জঙ্গি সদস্য গ্রেপ্তার, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে কাংলেইপাক কমিউনিস্ট পার্টি [কেসিপি (তাইবাঙ্গানবা)]-এর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১১ মে) পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জঙ্গির নাম লেইশাংথেম ইবুঙ্গো সিং (৫০)। তিনি কাকচিং জেলার ইরেংব্যান্ড হাওয়াইরৌ আওয়াং লেইকাই এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ১১ মে কাকচিং থানার অধীন ইরেংব্যান্ড হাওয়াইরৌ মায়াই লেইকাই এলাকায় পরিচালিত এক নিরাপত্তা অভিযানে তাকে আটক করা হয়।

অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী তার কাছ থেকে স্বয়ংক্রিয় রাইফেলসহ মোট চারটি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন অস্ত্রের ৩৬টি খালি ম্যাগাজিন উদ্ধার করে।

এছাড়া বিপুল পরিমাণ বিস্ফোরক ও গোলাবারুদ জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে একটি ৫১ এইচই বোমা, দুটি প্যারা বোমা, ১১টি ডেটোনেটর, চারটি ল্যাথোড শেল এবং বিভিন্ন ক্যালিবারের মোট ১ হাজার ৯৯৩ রাউন্ড জীবন্ত গুলি।

গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এ ঘটনায় আরও তদন্ত চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।