জ্বালানি সংকট, মোদীর পর এবার পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর গাড়িবহর কমানোর সিদ্ধান্ত

জ্বালানি সংকট, মোদীর পর এবার পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর গাড়িবহর কমানোর সিদ্ধান্ত

জ্বালানি সংকট, মোদীর পর এবার পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর গাড়িবহর কমানোর সিদ্ধান্ত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে তার প্রভাব ভারতেও পড়েছে। ভারতের জ্বালানি সংকট রোধ করতে এবং বিকল্প শক্তির ব্যবহার বাড়াতে নানা ধরনের উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

পেট্রোল এবং ডিজেল কম খরচ করতে কার পুলিং থেকে শুরু করে ট্রেন-মেট্রোর মতো গণপরিবহনে যাতায়াত বাড়ানোর কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ফরেন রিজার্ভ কমে যাওয়ার কারণে বিদেশ ভ্রমণ স্থগিত রাখতে বলেছেন তিনি। বিশেষ দরকার না হলে বিদেশে না যাওয়ার কথাও বলেন তিনি। এছাড়া ভারতের নাগরিকরা যেন এই মুহূর্তে সোনা কম কেনেন সে বিষয়েও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। সংকট মোকাবিলায় নিজের কনভয়ে গাড়ির সংখ্যাও কমিয়ে দিতে বলেছেন।

জ্বালানি আমদানি করতে গিয়ে ভারত সরকারের অনেক ফরেন রিজার্ভ খরচ হয়েছে। একদিকে বিদেশি মুদ্রা বাঁচানো এবং দেশের অর্থনৈতিক সমতা বজায় রাখার জন্যই এসব সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিকে মোদীর পর এবার বড় সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর দেখানো পথেই হাঁটছেন রাজ্যের এই নতুন মুখ্যমন্ত্রী।

জানা গেছে, শুভেন্দু অধিকারীও নিজের গাড়িবহরের সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিধানসভায় বিধায়কের শপথ নেওয়ার আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

শুভেন্দু অধিকারী একা নন, জ্বালানি বাঁচাতে বিধানসভায় বিজেপির বিধায়করা শপথ নিতে বাসে চড়ে আসেন। শুভেন্দু অধিকারী বলেন, আমি সকালে প্রধানমন্ত্রীর টুইট দেখলাম। আমি দেখেই সিদ্ধান্ত নিয়েছি যে আমার গাড়িবহরের সংখ্যা কমানো হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *