মণিপুরে অপহৃত কুকি ও নাগা সম্প্রদায়ের ২৮ জন মুক্ত, সহিংসতায় উদ্বেগ বাড়ছে

মণিপুরে অপহৃত কুকি ও নাগা সম্প্রদায়ের ২৮ জন মুক্ত, সহিংসতায় উদ্বেগ বাড়ছে

মণিপুরে অপহৃত কুকি ও নাগা সম্প্রদায়ের ২৮ জন মুক্ত, সহিংসতায় উদ্বেগ বাড়ছে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যে সশস্ত্র গোষ্ঠীর হাতে অপহৃত কুকি ও নাগা সম্প্রদায়ের ২৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে সাম্প্রতিক সহিংস ঘটনার পর রাজ্যজুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার পৃথক হামলার ঘটনায় সন্দেহভাজন জঙ্গিরা কয়েকজনকে ‘অজ্ঞাত স্থানে’ নিয়ে যায়। ওই হামলাগুলোর মধ্যে কাংপোকপি জেলায় তিনজন গির্জা নেতাকে গুলি করে হত্যা করা হয় এবং আরও চারজন আহত হন। পাশের নোনেই জেলায় আরেকটি ঘটনায় এক বেসামরিক ব্যক্তি নিহত হন এবং তার স্ত্রী আহত হন।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, কনসাখুল গ্রাম থেকে অপহৃত ১২ জন নাগা নারীকে মাখান গ্রামে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া সেনাপতি জেলায় আটক রাখা কুকি সম্প্রদায়ের ১৪ জন—যাদের মধ্যে চারজন পুরুষ ও ১০ জন নারী—বৃহস্পতিবার রাতে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ আরও জানায়, আলাদাভাবে ডন বস্কোর দুইজন সেলেশিয়ান সদস্যকেও (যাদের একজন নাগাল্যান্ডের বাসিন্দা) সশস্ত্র গোষ্ঠীগুলো ছেড়ে দিয়েছে।

এই ঘটনাগুলো মণিপুরের পাহাড়ি জেলাগুলোতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দীর্ঘদিন ধরে চলমান জাতিগত সহিংসতার কারণে ওই অঞ্চলে উত্তেজনা অব্যাহত রয়েছে।

এর আগে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী গোবিন্দাস কন্থৌজাম জানিয়েছিলেন, অপহৃতদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে সরকার বেসামরিক সংগঠন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সক্রিয়ভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এদিকে সাম্প্রতিক হামলা ও অপহরণের ঘটনার পর নিরাপত্তা বাহিনী ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি ও টহল জোরদার করেছে। তবে হত্যাকাণ্ড ও অপহরণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।