‘একটি পারমাণবিক শক্তিধর দেশকে মানচিত্র থেকে মুছে দেয়ার হুমকি চরম দায়িত্বহীনতা’

‘একটি পারমাণবিক শক্তিধর দেশকে মানচিত্র থেকে মুছে দেয়ার হুমকি চরম দায়িত্বহীনতা’

‘একটি পারমাণবিক শক্তিধর দেশকে মানচিত্র থেকে মুছে দেয়ার হুমকি চরম দায়িত্বহীনতা’
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানি সামরিক বাহিনী রোববার বলেছে, একটি স্বাধীন পারমাণবিক প্রতিবেশীকে মানচিত্র থেকে মুছে দেয়ার হুমকি কোনো কৌশলগত চাল বা ঝুঁকি নেয়া নয়, এটি আসলে কাণ্ডজ্ঞানহীনতা, চরম পাগলামি এবং যুদ্ধংদেহী মনোভাব।

ইরানের বার্তাসংস্থা ইরনা এবং পাকিস্তানে দৈনিক দ্য পাকিস্তান ট্রিবিউন আরো জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে বছরখানেক আগের সীমিত যুদ্ধ এবং একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলার পরও দু’দেশের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও যুদ্ধংদেহী অবস্থান থামেনি।

শনিবার (১৬ মে) নয়াদিল্লির মানেকশ সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রতি এমনই নজিরবিহীন ও কঠোর সামরিক হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী।

তিনি বলেছেন, পাকিস্তান যদি অনতিবিলম্বে তাদের মাটিতে সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়া এবং ভারতের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন অপতৎপরতা চালানো বন্ধ না করে, তবে তারা ভবিষ্যতে বিশ্বের মানচিত্রে থাকবে নাকি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে তা তাদেরই সিদ্ধান্ত নিতে হবে।

ভারতীয় সেনাপ্রধানের এই বক্তব্য পাকিস্তানের ক্ষোভ বাড়িয়ে দিয়েছে।

ভূগোল থেকে মুছে ফেলার পরিণাম হবে ভয়াবহ

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) রোববার সকালে এক বিবৃতিতে ভারতীয় সেনাপ্রধানের এই উসকানিমূলক ও বিপজ্জনক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে।

পাকিস্তান ভারতকে স্পষ্ট করে দিয়েছে যে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ, উগ্র-জাতীয়তাবাদী এবং সংকীর্ণ মানসিকতা দক্ষিণ এশিয়াকে বারবার যুদ্ধ ও সঙ্কটের দিকে ঠেলে দিয়েছে। আট দশক পার হওয়ার পরও ভারতের নেতৃত্ব পাকিস্তানের অস্তিত্বকে মেনে নিতে পারেনি এবং ইতিহাস থেকে সঠিক শিক্ষাও নেয়নি।

পাকিস্তান মনে করিয়ে দিয়েছে, কোনো দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করা হলে তার পাল্টা জবাবও হবে সমমানের এবং ব্যাপক। ভৌগোলিক ধ্বংসযজ্ঞ কখনো একতরফা হয় না, তা দু’দেশের জন্যই ডেকে আনবে বিপর্যয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *