সেনাবাহিনীর হাত ধরে সড়ক যোগাযোগ পৌঁছাল দুর্গম মদকে, সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন

সেনাবাহিনীর হাত ধরে সড়ক যোগাযোগ পৌঁছাল দুর্গম মদকে, সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন

সেনাবাহিনীর হাত ধরে সড়ক যোগাযোগ পৌঁছাল দুর্গম মদকে, সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবশেষে থানচি উপজেলার মদক এলাকার দীর্ঘদিনের বিচ্ছিন্নতার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। এর ফলে বান্দরবানের দুর্গম এই পাহাড়ি জনপদে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে এবং স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক স্বস্তি ও আনন্দ।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনস্থ ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের বাস্তবায়নে থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় এ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সংশ্লিষ্টরা এটিকে প্রকল্পটির অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

সেনাবাহিনীর হাত ধরে সড়ক যোগাযোগ পৌঁছাল দুর্গম মদকে, সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে ৭০ সীমান্ত পিলার হয়ে ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম বড় মদক এলাকায় গাড়িযোগে প্রবেশের মাধ্যমে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাংলাদেশের সর্বদক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত এই মদক এলাকায় প্রায় ৪৫০টিরও বেশি পরিবারের বসবাস। এতদিন এখানে সড়কপথে যাতায়াতের কোনো সুযোগ ছিল না; থানচি থেকে নৌপথই ছিল একমাত্র ভরসা, যা ছিল অত্যন্ত সময়সাপেক্ষ ও দুর্ভোগপূর্ণ।

নতুন সড়ক চালুর ফলে স্থানীয়দের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। জরুরি চিকিৎসা সেবা গ্রহণ, শিক্ষার্থীদের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং ব্যবসা-বাণিজ্যে এই সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।

সেনাবাহিনীর হাত ধরে সড়ক যোগাযোগ পৌঁছাল দুর্গম মদকে, সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন

স্থানীয় পাড়া কারবারী সাচিং ফ্রু জেরী বলেন, আগে অসুস্থ রোগী নিয়ে থানচি যেতে অনেক কষ্ট হতো, বিশেষ করে বর্ষাকালে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যেত। এখন সড়ক চালু হওয়ায় তারা অনেক উপকৃত হবেন। তিনি আরও জানান, বড় মদক এলাকায় আগে খেলাধুলার সুযোগ ছিল না; তবে সেনাবাহিনীর ১৭ ইসিবি একটি বড় মাঠ নির্মাণ করে তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করেছে।

এলাকার শিক্ষার্থী লিকং মারমা বলেন, স্বাধীনতার পর এই প্রথম সেনাবাহিনীর উদ্যোগে বড় মদকে সড়ক নির্মাণ হওয়ায় দীর্ঘদিনের যাতায়াতের কষ্ট লাঘব হচ্ছে। এতে চিকিৎসা, শিক্ষা ও সীমান্তবর্তী মানুষের জীবনধারায় ব্যাপক পরিবর্তন আসবে।

এদিকে, সড়ক নির্মাণের পাশাপাশি স্থানীয় তরুণদের জন্য খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে অভিযাত্রিক-১৭ এর উদ্যোগে একটি ফুটবল মাঠ নির্মাণ করা হয়েছে, যা পাহাড়ি পরিবেশে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে প্রশংসা কুড়িয়েছে।

সেনাবাহিনীর হাত ধরে সড়ক যোগাযোগ পৌঁছাল দুর্গম মদকে, সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন

সড়ক উদ্বোধনের দিন ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম মদক এলাকা পরিদর্শন করেন, স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং পাহাড়ি পরিবেশে আয়োজিত ফুটবল খেলা উপভোগ করেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, যা উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে একসঙ্গে এগিয়ে নেওয়ার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের-আল-হাসান জানান, দুর্গম পার্বত্য অঞ্চলে সড়ক যোগাযোগ স্থাপনের ফলে মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন প্রকল্পটি সফলভাবে সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed