সাজেকের দুর্গম মুশফিকে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত দুই শতাধিক মানুষ

সাজেকের দুর্গম মুশফিকে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত দুই শতাধিক মানুষ

সাজেকের দুর্গম মুশফিকে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত দুই শতাধিক মানুষ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটির সাজেক ইউনিয়নের দুর্গম মুশফিক এলাকায় অসহায় ও দুস্থ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আবারও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (১৮ মে ২০২৬) বাঘাইছড়ি উপজেলার আওতাধীন সাজেক ইউনিয়নের এমএ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দুর্গম পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা পাওয়া যেখানে অত্যন্ত কষ্টসাধ্য, সেখানে সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। দিনব্যাপী এ ক্যাম্পে মুশফিক এলাকা ও আশপাশের বিভিন্ন গ্রামের প্রায় ২০০ জন হতদরিদ্র, দুস্থ ও বয়স্ক মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন বাঘাইহাট জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন শাহনেওয়াজ সুশান এবং ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব পারভেজ। তাদের আন্তরিকতা, দায়িত্ববোধ ও মানবিক আচরণে সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের সদস্য পরিচয় চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি, যা এ ধরনের ক্যাম্পের মাধ্যমে অনেকাংশে পূরণ হচ্ছে।

সাজেকের দুর্গম মুশফিকে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প, উপকৃত দুই শতাধিক মানুষ

স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ি এলাকায় চিকিৎসার জন্য অনেক দূরে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। সেখানে সেনাবাহিনীর এমন বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম সাধারণ মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। এ ধরনের উদ্যোগ পাহাড়ি জনগণের মধ্যে সেনাবাহিনীর প্রতি আস্থা ও ভালোবাসা আরও দৃঢ় করছে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোন অতীতেও ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম ও বাঘাইহাটসহ বিভিন্ন দুর্গম এলাকায় নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার মুশফিক এলাকায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

বাঘাইহাট জোন সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed