মার্কিন যুদ্ধবিমানে গুলি ও ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

মার্কিন যুদ্ধবিমানে গুলি ও ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির

মার্কিন যুদ্ধবিমানে গুলি ও ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইরানের আকাশসীমায় ‘শত্রু বিমান’ শনাক্ত করার পর একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এক বিবৃতিতে বলা হয়েছে, আইআরজিসি বাহিনী একটি আরকিউ-৪ ড্রোন এবং একটি অনুপ্রবেশকারী এফ-৩৫ যুদ্ধবিমানের ওপরও গুলি চালিয়েছে।

তবে ঘটনাগুলো কখন ঘটেছে, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। খবর আল জাজিরা’র।

আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রের যেকোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার ‘বৈধ ও সুনির্দিষ্ট’ অধিকার তারা রাখে।

ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বৃদ্ধির প্রেক্ষাপটে, মার্কিন সামরিক বাহিনী ‘প্রতিরক্ষামূলক’ পদক্ষেপ হিসেবে রকেট উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালানোর কথা বলার পরেই এই ঘটনাটি ঘটল।

স্থানীয় সময় সোমবার (২৫ মে) ইরানের দক্ষিণাঞ্চলে কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মাইন বসানোর জন্য ব্যবহৃত নৌকায় হামলা চালানো হয়েছে বলে জানায় মার্কিন সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রের দাবি, এসব নৌকা সমুদ্রে মাইন পেতে রাখার চেষ্টা করছিল, তাই নিজেদের সেনাদের ‘নিরাপত্তার জন্য’ এই হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (২৬ মে) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। এর আগেই ইরানের গণমাধ্যম দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে বিস্ফোরণের খবর জানায়।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে আবারও হামলা হতে পারে। তার ভাষায়, ‘হয় ভালো চুক্তি হবে, না হলে কোনো চুক্তিই হবে না।’

ট্রাম্প আরও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার একটি চুক্তিতে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কসহ আঞ্চলিক শক্তিগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করতে হবে।

এর কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড নতুন হামলার তথ্য প্রকাশ করে। তারা জানায়, ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি ঠেকাতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *