অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে বিজিবি

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে বিজিবি

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রোদ, বৃষ্টি, ঝড় কিংবা প্রতিকূল আবহাওয়া- কোনো কিছুই সীমান্তে দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দমাতে পারছে না। দেশের বিস্তীর্ণ সীমান্তজুড়ে দিনরাত নিরলস টহল ও নজরদারি অব্যাহত রেখে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বাহিনীটি।

শনিবার (২৭ জুন) বিজিবি সূত্র জানায়, পাহাড়-পর্বত, নদী-নালা, হাওর-বাঁওড়, গহীন অরণ্য ও দুর্গম সীমান্ত এলাকাগুলোতে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে ভারত থেকে অবৈধভাবে পুশ-ইনের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে সীমান্তজুড়ে নজরদারি জোরদার করা হয়েছে।

সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা বলছেন, দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষাই তাদের প্রধান দায়িত্ব। এ দায়িত্ব পালনে তারা দিন-রাত, প্রাকৃতিক দুর্যোগ কিংবা প্রতিকূল পরিবেশের কোনো বাধাকেই গুরুত্ব দিচ্ছেন না।

jagonews24

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন বা আইনবহির্ভূত কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে বাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণে প্রস্তুত আছেন।

দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ নিরবচ্ছিন্ন তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *