ইরানি পত্রিকায় ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ জনের ‘হিটলিস্ট’ প্রকাশ

ইরানি পত্রিকায় ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ জনের ‘হিটলিস্ট’ প্রকাশ

ইরানি পত্রিকায় ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ জনের ‘হিটলিস্ট’ প্রকাশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

তেহরান সিটি করপোরেশনের মালিকানাধীন দৈনিক হামশাহরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ১৩ জন পশ্চিমা ও ইসরায়েলি রাজনৈতিক-সামরিক নেতাকে নিয়ে একটি হিটলিস্ট প্রকাশ করেছে। এআই দিয়ে তৈরি এই হিটলিস্টে ট্রাম্প ও নেতানিয়াহুকে কমলা রঙের কারাবন্দির পোশাকে এবং তাদের কপালে নিশানার চিহ্নসহ দেখানো হয়েছে। এর ওপরে লেখা ছিল, ‘প্রতিশোধ নিশ্চিত’।

শনিবার (১১ জুলাই) প্রকাশিত ওই হিটলিস্টে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের ১৩ জন রাজনৈতিক ও সামরিক নেতাকে দায়ী হিসেবে উপস্থাপন করা হয়েছে।

হিটলিস্টে ট্রাম্প ও নেতানিয়াহুর পাশাপাশি গ্রাফিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সেন্টকমের (CENTCOM) কমান্ডার ব্র্যাড কুপার এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির ছবিও রয়েছে।

এ ছাড়া ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর এবং সেনাপ্রধান এয়াল জামিরকেও কারাবন্দির পোশাকে দেখানো হয়েছে। একই সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসকেও ওই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

হিটলিস্টিটি প্রকাশের কিছু আগে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তার প্রথম জনসম্মুখে দেওয়া বার্তায় বাবার হত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত লিখিত বার্তায় তিনি বলেন, “শহীদ নেতার এবং এই দুই যুদ্ধে নিহত সব শহীদের রক্তের প্রতিশোধ আমরা অপরাধী ও লাঞ্ছিত হত্যাকারীদের কাছ থেকে নেব।”

তিনি আরও বলেন, প্রতিশোধ নেওয়া জাতির দাবি এবং তা অবশ্যই বাস্তবায়িত হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, খুব শিগগিরই বিশ্বের প্রতিটি স্বাধীনচেতা মানুষ এই প্রতিশোধের মিশনে কোনো না কোনোভাবে অংশ নেবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *