উখিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

উখিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

উখিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে লোডেড অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলিসহ মোহাম্মদ ইউনুস (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর সহকারি পরিচালক আ.ম ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর একটি দল বালুখালীতে অভিযান চালায়। এ সময় ইউনুসকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে লোডেড অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাত রাউন্ড তাজা গুলি, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দুটি অ্যাংকলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ ইউনুস উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬-এর এ-ব্লকের বাসিন্দা আব্দু শুক্কুরের ছেলে।
এসআরবি-১৫ এর সহকারী পরিচালক আ.ম ফারুক জানান, গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *