নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণে আসাম রাইফেলসের তিন সদস্য নিহত, আহত কয়েকজন

নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণে আসাম রাইফেলসের তিন সদস্য নিহত, আহত কয়েকজন

নাগাল্যান্ডে আইইডি বিস্ফোরণে আসাম রাইফেলসের তিন সদস্য নিহত, আহত কয়েকজন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের নাগাল্যান্ড রাজ্যের চুমুকেদিমা জেলায় আসাম রাইফেলসের একটি বহরে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণের ঘটনায় তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন।

সোমবার (১৩ জুলাই) সকুভি গ্রামের কাছে এ হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের পর এলাকাজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু করেছে আসাম রাইফেলস ও পুলিশ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাত দুর্বৃত্তরা চলন্ত আসাম রাইফেলসের বহর লক্ষ্য করে একটি আইইডি নিক্ষেপ করলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিন নিরাপত্তা সদস্য নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ভারতীয় কর্মকর্তাদের মতে, গত এক সপ্তাহের মধ্যে চুমুকেদিমা জেলায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এটি দ্বিতীয় আইইডি হামলার ঘটনা। এতে এলাকায় সশস্ত্র তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে, অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা কর্মকর্তা ও কীর্তি চক্র পদকপ্রাপ্ত মেজর দিগ্বিজয় সিং রাওয়াত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে দাবি করেন, হামলাটি ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (আইজ্যাক-মুইভাহ) [NSCN-IM] পরিচালনা করেছে। তিনি আরও অভিযোগ করেন, অতীতের বিভিন্ন হামলায় আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসোম (উলফা)-এর সঙ্গে এনএসসিএন-আইএম যৌথভাবে কাজ করেছে।

তবে এ হামলায় কোনো সশস্ত্র গোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়ে এখনো ভারতীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এখন পর্যন্ত কোনো সংগঠনও হামলার দায় স্বীকার করেনি।

বিস্ফোরণের পর আসাম রাইফেলস ও ডিমাপুর পুলিশ যৌথভাবে অভিযানে নেমেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। পাশাপাশি হামলাস্থল ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

ঘটনার কারণ ও হামলার পেছনে কারা জড়িত, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *