জুলাই শহীদ দিবস: গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ রাঙামাটি জেলা পরিষদের

জুলাই শহীদ দিবস: গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ রাঙামাটি জেলা পরিষদের

জুলাই শহীদ দিবস: গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ রাঙামাটি জেলা পরিষদের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

জুলাই শহীদ দিবস উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে পালিত ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে আবু সাঈদ এবং চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিম আকরামসহ আন্দোলনে নিহত ছাত্র-জনতার আত্মত্যাগের স্মরণে এ বছর প্রথমবারের মতো দিবসটি রাষ্ট্রীয়ভাবে ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে পালিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে দেশব্যাপী সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টা পৃথক বাণীতে জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

রাঙামাটিতে আয়োজিত কর্মসূচিতে জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম, বৈশালী চাকমা, নাইউ প্রু মারমা, সাগরিকা রোয়াজা, ক্যওশিং মারমা ও দয়াল দাশ, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মো. রিজাউল করিম, প্রশাসনিক কর্মকর্তা আনন্দতিষ্য চাকমাসহ হস্তান্তরিত বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *