রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব পালিত হয়েছে। এবার বাঙ্গালহালিয়ায় দ্বিতীয়বারের মতো শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী মন্দিরের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়।

রথযাত্রা উৎসব উদযাপন কমিটির সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী মন্দিরে মঙ্গলাচরণ, বিশেষ পূজা, বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি, নামকীর্তন এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দিনব্যাপী ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় পরিবেশে বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথদেব ‘জগতের নাথ’ বা সমগ্র বিশ্বের অধীশ্বর। ভক্তদের বিশ্বাস, তাঁর কৃপা লাভের মাধ্যমে মানুষের আত্মিক মুক্তি ও কল্যাণ সাধিত হয়। এ বিশ্বাস থেকেই প্রতিবছর জগন্নাথদেবের প্রতিমূর্তি সুসজ্জিত রথে স্থাপন করে শোভাযাত্রার আয়োজন করা হয়।

বিকেল ৩টায় বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধা মদন গোপাল গিরিধারী মন্দির প্রাঙ্গণ থেকে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রা শুরু হয়। পরে ভক্তদের অংশগ্রহণে রথটি বাঙ্গালহালিয়া বাজারের উত্তর ও দক্ষিণ অংশ প্রদক্ষিণ করে আবাসিক হিন্দুপাড়া হয়ে নির্ধারিত গন্তব্য ‘মাসির বাড়ি’তে পৌঁছে কর্মসূচির সমাপ্তি ঘটে।

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাধা মদন গোপাল গিরিধারী মন্দিরের অধ্যক্ষ মাধব গৌর দাস বাবাজি, মাধব বন্ধু বাবাজি, পঙ্কজ ভূষণ চৌধুরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহ-সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য জিকু কুমার দে।

এছাড়াও রাধা মদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জ পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা পঙ্কজ ভূষণ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি শিবু ধর, সহ-সভাপতি প্রিয়লাল দত্ত, রিটন দত্ত, সুব্রত দে, বিশু মৌলিক, বিপ্লব মৌলিক, সাংবাদিক মিন্টু নাথ, লাভলু মৌলিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রথযাত্রা উৎসব উদযাপন কমিটি জানিয়েছে, আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে। ওই দিনও সকাল থেকে মন্দিরে পূজা, কীর্তন, ধর্মীয় আলোচনা ও মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *