রাঙামাটির লংগদুতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির লংগদু উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা হর্টিকালচার হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নাছির উদ্দিন, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওসমান গনি, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, উপজেলা উদ্যানতত্ত্ব কর্মকর্তা আসিফ মাহমুদ, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজন।
আলোচনা সভায় বক্তারা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মোৎসর্গকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করবে।
বক্তারা আরও বলেন, শহিদদের স্বপ্ন বাস্তবায়নে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতান্ত্রিক চর্চা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই আন্দোলনে শাহাদাতবরণকারী সকল শহিদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।