জুলাই শহীদ মজিদ হোসেনের কবর জিয়ারত করল খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামী

জুলাই শহীদ মজিদ হোসেনের কবর জিয়ারত করল খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামী

জুলাই শহীদ মজিদ হোসেনের কবর জিয়ারত করল খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মো. মজিদ হোসেনের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার নেতারা। এ সময় তারা শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং তাঁর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপাস্থ রসুলপুর গ্রামে এ কর্মসূচি পালন করা হয়।

কবর জিয়ারতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুস সাত্তার, রামগড় উপজেলা জামায়াতের আমীর ফায়েজুর রহমান, উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

জুলাই শহীদ মজিদ হোসেনের কবর জিয়ারত করল খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামী

কবর জিয়ারত শেষে জেলা জামায়াতের নেতারা শহীদ মজিদ হোসেনের বাবা-মা ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এছাড়া জেলা আমীর শহীদের বাবার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি উপজেলা জামায়াতের নেতাদের শহীদ পরিবারের সার্বিক খোঁজখবর নিয়মিত রাখার এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার নির্দেশনা দেন।

জেলা জামায়াতের নেতারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের পরিবারের পাশে থাকা এবং প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা সংগঠনের নৈতিক দায়িত্ব।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *