টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার ইয়াবা জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার ইয়াবা জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার ইয়াবা জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। সংস্থাটির দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।

শনিবার (১৮ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি সিএনজি চালিত অটোরিকশাকে থামার সংকেত দিলে চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে ওই অটোরিকশাটি তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা ইয়াবা ও অটোরিকশার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *