প্রতিকূল আবহাওয়ায় থানচি-তিন্দুমুখ নৌপথ ৩০ জুলাই পর্যন্ত বন্ধ
![]()
জার্নাল প্রতিবেদক
প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় বান্দরবানের থানচি উপজেলার থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক প্রতিকূল আবহাওয়া এবং সাঙ্গু নদীতে প্রবল স্রোতের কারণে নৌপথে দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত থানচি সদর থেকে তিন্দুমুখ নৌপথে পর্যটক ও সাধারণ মানুষের চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
এদিকে, জেলা প্রশাসন সকল পর্যটক, স্থানীয় বাসিন্দা, নৌযান চালক ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।