নাইক্ষ্যংছড়িতে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান জেলা শাখার উদ্যোগে নাইক্ষ্যংছড়ি উপজেলার মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটায় নাইক্ষ্যংছড়ি সদরের একটি মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পিসিসিপির বান্দরবান জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি আবু তাহের মাসুম, নাইক্ষ্যংছড়ি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নূর সাদেক এবং জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সৈকতসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রায় শতাধিক মেধাবী ও অস্বচ্ছল উপজাতি ও বাঙালি শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি নাইক্ষ্যংছড়িতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নেতৃবৃন্দের সঙ্গে পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পিসিসিপির নেতারা বলেন, ভবিষ্যতেও দুর্গম নাইক্ষ্যংছড়ি উপজেলার উপজাতি ও বাঙালি সকল শিক্ষার্থীর কল্যাণে এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠন সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed