বরকলে ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা স্থগিত

বরকলে ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা স্থগিত

বরকলে ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষা স্থগিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বরকল উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের জন্য আগামী ২৬ জুলাই নির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আবেদনের সময়সীমা কেন্দ্রীয়ভাবে বৃদ্ধি করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদন গ্রহণের সময়সীমা কেন্দ্রীয়ভাবে আগামী ২৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে পূর্বনির্ধারিত ২৬ জুলাই অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সময় স্বল্পতার কারণে যারা এর আগে আবেদন করতে পারেননি, তারা আগামী ২৮ জুলাই দুপুর ১২টার মধ্যে বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় অথবা উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।

এদিকে একই কারণে জুরাছড়ি উপজেলাতেও ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নির্ধারিত নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা সমাজসেবা কার্যালয় জানিয়েছে, আবেদন গ্রহণ শেষ হওয়ার পর নিয়োগ পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরকল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউর রহমান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *