বাঘাইছড়িতে ৫০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার

বাঘাইছড়িতে ৫০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার

বাঘাইছড়িতে ৫০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়িতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ মো. জীবন মিয়া (১৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বাঘাইছড়ি উপজেলা সদরের পরিসংখ্যান অফিসের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার জীবন মিয়া বাঘাইছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাদ্রাসাপাড়া এলাকার মো. ফরহাদ মিয়ার ছেলে।

বাঘাইছড়িতে ৫০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইছড়ি থানার এসআই (নিঃ) সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা পরিসংখ্যান অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় জীবন মিয়ার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাঁর দেহ তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে তাঁর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে তাঁকে মাদকসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

বাঘাইছড়ি থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, গ্রেপ্তার তরুণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *