পার্বত্য অঞ্চলে সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য অঞ্চলে সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন

পার্বত্য অঞ্চলে সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের সব নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা, অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্য দূরীকরণের দাবিতে বান্দরবানে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় বান্দরবান প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে পিসিএনপির পক্ষ থেকে পার্বত্য অঞ্চলের নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা এবং অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দাবি ও সুপারিশ তুলে ধরা হয়। এসব দাবি ও সুপারিশ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে সংবাদ সম্মেলন থেকে প্রচারপত্রও বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের সব নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা, অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বিদ্যমান বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *