মিয়ানমারে পাচারের সময় ৭৬০ বস্তা সারসহ পাঁচজন আটক

মিয়ানমারে পাচারের সময় ৭৬০ বস্তা সারসহ পাঁচজন আটক

মিয়ানমারে পাচারের সময় ৭৬০ বস্তা সারসহ পাঁচজন আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৭৬০ বস্তা সারসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নোয়াখালীর হাতিয়া থানাধীন বাংলাবাজার খেয়াঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় আট লাখ টাকা মূল্যের ৭৬০ বস্তা সার উদ্ধার করা হয়। এ ঘটনায় পাচারকাজে জড়িত পাঁচজনকে আটক এবং সার বহনকারী বোটটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দ করা সার, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *