পানছড়িতে বিজিবির উদ্যোগ: বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা

পানছড়িতে বিজিবির উদ্যোগ: বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা

পানছড়িতে বিজিবির উদ্যোগ: বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খাগড়াছড়ির পানছড়িতে জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে বিজিবির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। একই সঙ্গে একজন অসহায় ব্যক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) পানছড়ি ব্যাটালিয়নের (৩ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় এসব সামগ্রী বিতরণ করা হয়।

কর্মসূচির আওতায় মধ্যনগর নুরানী তালিমুল কোরআন মাদ্রাসায় ৪ বান ঢেউটিন, ওমরপুর তালিমুল কোরআন নুরানী মহিলা মাদ্রাসা ও এতিমখানায় ৪টি ওয়ালটন জালি ফ্যান ও একটি ১০০ ওয়াট হামকো ব্যাটারি, ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী এবং মুসলিমপাড়া দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় একটি আইপিএস মেশিন ও দুটি ১৩০ ওয়াট হামকো ব্যাটারি বিতরণ করা হয়।

পানছড়িতে বিজিবির উদ্যোগ: বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা

এ ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি একজন অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

ফাতেমানগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দুপুর ১টা ১০ মিনিটে শিক্ষা সামগ্রী, বল, ব্যাট, ক্যারাম ও দাবাসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেক হোসেন, স্কুল কমিটির সভাপতি মনিন্দ্র লাল ত্রিপুরা ও সদস্য ফরহাদ উদ্দিন উপস্থিত ছিলেন।

অন্যদিকে, দুপুর ১২টা ৪০ মিনিটে ওমরপুর তালিমুল নূরানী কোরআন মাদ্রাসায় ব্যাটারি, ফ্যান ও গাছের চারা বিতরণ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের প্রধান মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

পানছড়িতে বিজিবির উদ্যোগ: বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ, অসহায়কে চিকিৎসা সহায়তা

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।

বিজিবি সূত্রে জানানো হয়, পার্বত্য এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

বিভিন্ন সহায়ক সামগ্রী ও গাছের চারা বিতরণ শেষে ব্যাটালিয়ন অধিনায়ক এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *