টেকনাফে মানবপাচারকারীদের সাথে গোলাগুলি, গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্যের মৃত্যু

টেকনাফে মানবপাচারকারীদের সাথে গোলাগুলি, গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্যের মৃত্যু

টেকনাফে মানবপাচারকারীদের সাথে গোলাগুলি, গুলিবিদ্ধ হয়ে সেনাসদস্যের মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের গ্রেফতারে পরিচালিত সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে মানবপাচারকারীদের সাথে গোলাগুলির সময় এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। অভিযানে মানবপাচারের শিকার ৫৭ জনকে উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন সূত্রে জানা যায়, আজ বিকেল সাড়ে তিনটায় টেকনাফের রঙ্গিখালী আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের মোট ৬৩ সদস্যের একটি যৌথ দল টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প-২৪ ও ২৬-এর মধ্যবর্তী নয়াপাড়ার গহিন পাহাড়ে এলাকায় অভিযান শুরু করে।
অভিযানের লক্ষ্য ছিল একদল মানবপাচারকারীকে আটক করা, যারা প্রায় ১২০ জন রোহিঙ্গা শরণার্থীকে গহীন জঙ্গলের ভেতরে জড়ো করে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।

বিকেল পাঁচটার দিকে অভিযানকারী দল পাচারকারীদের ঘেরাও করলে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এ সময় ১ বীর-এর সৈনিক তিতাস কাঁধের কাছে গুলিবিদ্ধ হন, স্থানীয় মেডিকেল অফিসার প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন। অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, অস্ত্র উদ্ধার ও মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধারে জেলা পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এস. সাজেদুর রহমান বলেন, পাহাড়ে যৌথ অভিযান এখনো চলছে। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *