নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির নানিয়ারচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নানিয়ারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের অডিটোরিয়াম কক্ষে গিয়ে শেষ হয়।

পরে সেখানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ নবী রেজা।

আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।

নানিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘদিনের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে দলটির ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে সম্প্রতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদে নানিয়ারচর উপজেলা থেকে কোনো সদস্য মনোনীত না হওয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতান্ত্রিক রাজনীতি, জনগণের অধিকার ও রাজনৈতিক বহুত্ববাদ প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখে আসছে। নানিয়ারচরসহ পার্বত্য এলাকার মানুষের রাজনৈতিক ও নাগরিক অধিকার এবং স্থানীয় উন্নয়নের বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *