রাঙামাটিতে ২০জন সাংবাদিকের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ - Southeast Asia Journal

রাঙামাটিতে ২০জন সাংবাদিকের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

৯ আগষ্ট রবিবার বিকেলে (৯ আগস্ট) বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলার ২০ জন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের চেক প্রদান করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহা সচিব মহসীন গাজি, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সাবেক মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটি সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা এ দেশের অসহায়, নির্যাতিত-নিপীড়িত মানুষের জন্য করোনার দুঃসময়েও কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের উৎসাহ উদ্দীপনা বাড়ার জন্য সারা দেশের সাংবাদিকদের প্রণোদনা দিয়েছেন।সাংবাদিকরাই হলো এ দেশের প্রকৃত চিত্র তুলে ধরার সৈনিক। এছাড়া, সকল স্তরের মানুষকে প্রণোদনা ও সহযোগিতা দেওয়া হয়েছে এই করোনাকালীন সময়।

You may have missed