দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দারিদ্র্য ও আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে অসহায় ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রাম।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় চন্দ্রঘোনা খ্রীস্টান কুষ্ঠ হাসপাতাল চত্বরের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের সমন্বয় কমিটির সিনিয়র সদস্য ও আহ্বায়ক কলিম উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইফুল ইসলাম পারভেজ।

অনুষ্ঠানে বক্তব্য দেন দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উপদেষ্টা ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, প্রধান শিক্ষক ও উপদেষ্টা ফজলুল করিম, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা, শিক্ষক মো. ফারুক ও নয়ন সরকার।

বক্তারা বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থনৈতিক সংকটের কারণে অনেক শিক্ষার্থী প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহ করতে না পারায় তাদের পড়াশোনা ব্যাহত হয়। এ ধরনের সহযোগিতার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন কিছুটা হলেও সহজ হবে।

তারা আরও বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠন এগিয়ে এলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ আরও বাড়ানো সম্ভব। শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষা উপকরণসহ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে শিক্ষাসামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা জানায়, পড়াশোনার জন্য প্রয়োজনীয় উপকরণ পেয়ে তারা উৎসাহিত হয়েছে। এই সহায়তা তাদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের সদস্য ইসপাত আহমেদ, মো. জিহাদ, সাকিন বড়ুয়া লিখন, সাখাওয়াত হোসেন ও সাজ্জাদ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *