শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ

শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ

শাহনাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুরই মৃত্যুপরীরদ্বীপে নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিশু হলো শাহপরীরদ্বীপ উত্তরপাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১২) এবং একই এলাকার কেফায়েত উল্লাহর ছেলে আরজিন (১০)। তারা দুজনই সাবরাং ইউনিয়নের উত্তরপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নিশান ও আরজিন শাহপরীরদ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর পানিতে তারা নিখোঁজ হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও জেলেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং নাফ নদীতে তাদের সন্ধানে তল্লাশি শুরু করেন।

পরে উদ্ধার অভিযানে কোস্টগার্ড সদস্যরাও যোগ দেন। স্থানীয় জেলেদের সহায়তায় কোস্টগার্ড সদস্যরা নাফ নদীর বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা করছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

দুই শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজদের উদ্ধারে নাফ নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনজীব দুই শিশু নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন, জেটিঘাট এলাকায় নাফ নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা নাফ নদীতে তল্লাশি চালাচ্ছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *