তেল চুরির অভিযোগে আসাম পুলিশের এসডিপিও গ্রেপ্তার

তেল চুরির অভিযোগে আসাম পুলিশের এসডিপিও গ্রেপ্তার

তেল চুরির অভিযোগে আসাম পুলিশের এসডিপিও গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের আসাম রাজ্যের গোলাঘাটে তেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ওই কর্মকর্তার নাম দ্বীপেন পাটর। তিনি সরুপথার উপ-জেলা পুলিশ অধীক্ষক (এসডিপিও) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

গোলাঘাট পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন তেল সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেডের (OIL) পাইপলাইন থেকে খারুয়া তেল চুরির ঘটনায় ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে, তেল চুরির সঙ্গে জড়িত একটি চক্রের কাছ থেকে তিনি নগদ অর্থ নিয়েছিলেন।

গোলাঘাট জেলা পুলিশের অপরাধ শাখার অধীক্ষক জন দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে দ্বীপেন পাটরকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের অভিযোগ, সরুপথার এলাকা থেকে চুরি করা খারুয়া তেল একটি চক্রের মাধ্যমে পশ্চিমবঙ্গে পাচার করা হতো। তেল চুরির এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং এর সঙ্গে আন্তঃরাজ্য কোনো নেটওয়ার্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

গোলাঘাট পুলিশ জানিয়েছে, চক্রটির বিরুদ্ধে তদন্ত আরও বিস্তৃত করা হচ্ছে। তেল পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পশ্চিমবঙ্গেও অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তেল চুরির ঘটনায় একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার গ্রেপ্তারের বিষয়টি নিয়ে আসামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে দ্বীপেন পাটরের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য বা আত্মপক্ষ সমর্থনের তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।