যথাযথ সামরিক মর্যাদায় শাহাদাত বরণকারী দুই সেনাসদস্যের দাফন সম্পন্ন

যথাযথ সামরিক মর্যাদায় শাহাদাত বরণকারী দুই সেনাসদস্যের দাফন সম্পন্ন

যথাযথ সামরিক মর্যাদায় শাহাদাত বরণকারী দুই সেনাসদস্যের দাফন সম্পন্ন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনকালে আকস্মিক দুর্ঘটনায় শাহাদাত বরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্য সৈনিক আবু বকর সিদ্দিক ও সৈনিক তাসনিম রিফাতের দাফন সম্পন্ন হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অনুশীলন চলাকালে দুর্ঘটনায় তারা শাহাদাত বরণ করেন। পরে যথাযথ সামরিক মর্যাদায় তাদের নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সৈনিক আবু বকর সিদ্দিককে নোয়াখালীর কবিরহাট উপজেলায় এবং সৈনিক তাসনিম রিফাতকে রাজশাহীর পবা উপজেলায় নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা ও দাফনকালে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় দুই সেনাসদস্যের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে তাদের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

দুই সেনাসদস্যের অকাল মৃত্যুতে তাদের পরিবার, সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *