সিরিজ বোমা হামলায় হতাহতদের স্বরণে রাঙামাটিতে ছাত্রলীগের মানববন্ধন - Southeast Asia Journal

সিরিজ বোমা হামলায় হতাহতদের স্বরণে রাঙামাটিতে ছাত্রলীগের মানববন্ধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

২০০৫ সালের ১৭ ই আগষ্ট বিএনপি জামাত জোট সরকারের আমলে সংঘটিত সিরিজ বোমা হামলার প্রতিবাদে পার্বত্য জেলা রাঙামাটিতে জেলা ছাত্রলীগের উদ্যোগে কালো পতাকা উত্তোলন, ১মিনিট নিরবতা পালন সহ আহত ও নিহতদের স্বরণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগষ্ট) সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় অফিসের সামনে এই মানব বন্ধণ অনুষ্ঠিত হয়।

এই সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার সুজন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন, সহ-সভাপতি মিজানুর রহমান সহ ছাত্রলীগের অন্যান্য সকল সদস্যরা।

এসময় বক্তারা বলেন, ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলা ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা একই সুত্রে গাঁথা। ১৭ আগষ্ট জঙ্গীরা জানান দিয়ে ২১ আগষ্ট তৎকালীন সরকারের নির্দেশে আওয়ামীলীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়েছে।