সন্তু লারমার বড় বোন জ্যোতি প্রভা লারমার মৃত্যু
![]()
জার্নাল প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) বড় বোন জ্যোতিপ্রভা লারমা (মিনু) আর নেই। বার্ধক্যজনিত কারণে আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক, সামাজিক ও নারী অধিকার আন্দোলনের অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
জ্যোতিপ্রভা লারমা ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি।
জ্যোতিপ্রভা লারমা ছিলেন চিত্ত কিশোর চাকমা ও সুভাষিণী দেওয়ানের চার সন্তানের মধ্যে সবার বড়। তাঁর ছোট ভাইদের মধ্যে রয়েছেন শুভেন্দু প্রভাস লারমা (বুলু), শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমা (এমএন লারমা) এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
এদিকে, জ্যোতিপ্রভা লারমা মরদেহ চট্টগ্রাম থেকে রাঙামাটির বাসভবনে নিয়ে আসা হলে ছোট ভাই সন্তু লারমাসহ পরিবার, আত্নীয়-স্বজন ও বিভিন্ন প্রতিষ্ঠান-সংগঠনের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।