সিরিজ বোমা হামলা দিবসে খাগড়াছড়িতে আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আজ ১৭ আগষ্ট দুপুরে খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সঞ্জিব ত্রিপুরার সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু।
আলোচনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা যুবলীগের সভাপতি যতন বিকাশ ত্রিপুরা, পৌর আওয়ামীলীগের সভাপতি জাবেদ হোসেন, সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট বিশ্ব জিৎ রায় দাশ, জেলা কৃষকলীগের সভাপতি সৌরভ তালুকদার, জেলা শ্রমিকলীগের সভাপতি জানু শিকদার, জেলা মৎস্যজীবিলীগের সভাপতি এমরান হোসেন মাসুদ, পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান স্বাধীন, বুলবুল আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি টেকো চাকমাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী অপু বলেছেন, ৭৫ এর ১৫ আগষ্ট থেকে শুরু করে শোকাবহ আগষ্টের সবগুলো দুঃসহ ঘটনা একই সূত্রে গাথা ৭১ এর পরাজিত শক্তির কাজ। এর সাথে বিএনপি-জামাত জঙ্গীরা ওৎপ্রোতভাবে জড়িত।
তিনি বলেন, পরিকল্পনাকারী, ষড়যন্ত্রকারী ও মদতদাতাদের অনেকেই বেঁচে আছেন, তাদেরকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় ওই কালো শক্তি আবারও হামলা চালাতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন। জেলা আওয়ামীলীগ নেতা মংসুইপ্রু চৌধুরী অপু অতিসম্প্রতি জেলার দীঘিনালায় ঘুমন্ত মানুষের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানান এবং জড়িত যেই হোক তাদেরকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানান।