উখিয়ায় বাড়ির জালে ২৫ কেজির বার্মিজ অজগর, উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর

উখিয়ায় বাড়ির জালে ২৫ কেজির বার্মিজ অজগর, উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর

উখিয়ায় বাড়ির জালে ২৫ কেজির বার্মিজ অজগর, উদ্ধার করে বনবিভাগে হস্তান্তর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে বাড়ির আঙ্গিনার জালে আটকা পড়া প্রায় ২৫ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে স্থানীয় এক যুবক অজগরটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন। পরে সাপটিকে নিরাপদে গহীন জঙ্গলে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকায় একটি বাড়ির আঙ্গিনায় জালে আটকা পড়ে অজগরটি। শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে জালিয়াপালং ইউনিয়নের যুবক নুরুল আমিন ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।

পরে সুস্থ ও নিরাপদ অবস্থায় প্রায় ২৫ কেজি ওজনের অজগরটি উখিয়া রেঞ্জ কার্যালয়ে নিয়ে বনবিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধারকারী নুরুল আমিন বলেন, “ডিসকভারি চ্যানেলের ভিডিও দেখে সাপ উদ্ধারে আগ্রহ ও সাহস তৈরি হয়। পরে বিষধর ও বিষমুক্ত সাপ উদ্ধারের কৌশল সম্পর্কেও জ্ঞান অর্জন করি।”

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “স্থানীয় এক যুবক একটি বার্মিজ অজগর উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছেন। সাপটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। নিরাপদে গহীন জঙ্গলে অবমুক্ত করা হবে।”

বনবিভাগের কর্মকর্তারা জানান, লোকালয়ে বন্যপ্রাণী ঢুকে পড়লে আতঙ্কিত হয়ে সেগুলোকে হত্যা না করে নিরাপদে উদ্ধারের মাধ্যমে বনবিভাগকে খবর দেওয়া জরুরি। এতে একদিকে মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়, অন্যদিকে বন্যপ্রাণীও রক্ষা পায়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *