চীনা নৌবাহিনীর দুই জাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান

চীনা নৌবাহিনীর দুই জাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান

চীনা নৌবাহিনীর দুই জাহাজ পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশে সফররত চীনা নৌবাহিনীর দুটি জাহাজ ‘থাং শান’ (TANG SHAN) ও ‘দা ছিং’ (DA QING) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম এবং নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। শনিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দরে অবস্থানরত জাহাজ দুটি পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং চীনা দূতাবাসের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

May be an image of submarine and text

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা চীনা নৌবাহিনীর জাহাজ দুটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি জাহাজে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির নৌ সরঞ্জাম, নিরাপত্তাব্যবস্থা এবং অন্যান্য কার্যক্রম সম্পর্কে অবহিত হন। পরে তিনি জাহাজ দুটির কমান্ডিং অফিসার, কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে বাংলাদেশ ও চীনের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা, পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা জোরদার, সামরিক প্রশিক্ষণ এবং নৌ-সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করা হয়।

May be an image of submarine and text

এর আগে গত ১৭ সেপ্টেম্বর চীনা নৌবাহিনীর ‘থাং শান’, ‘দা ছিং’ এবং ‘থাই হু’ (TAI HU) পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। সফরটি দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করেছে।

May be an image of text

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের নৌ সফরের মাধ্যমে ভবিষ্যতে যৌথ প্রশিক্ষণ, নৌ-নিরাপত্তা, সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিভিন্ন পেশাগত ক্ষেত্রে দুই দেশের নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হয়।

চীনা নৌবাহিনীর জাহাজগুলো বাংলাদেশ ছাড়ার সময় দুই দেশের নৌবাহিনীর অংশগ্রহণে যৌথ মহড়া ‘PASSEX’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।