সাজেকে ইউপিডিএফ-জেএসএসের সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলি

সাজেকে ইউপিডিএফ-জেএসএসের সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলি

সাজেকে ইউপিডিএফ-জেএসএসের সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নোয়াপাড়া এলাকার চাইল্যাতলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সশস্ত্র সদস্যদের মধ্যে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে কয়েক দফায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, সকাল ৬টা ৫৮ মিনিটের দিকে গোলাগুলি শুরু হয়ে সকাল ৮টা ৪০ মিনিট পর্যন্ত থেমে থেমে চলতে থাকে। বিভিন্ন সূত্রে দুই পক্ষের মধ্যে প্রায় ১৭০ থেকে ২৫০ রাউন্ড গুলি বিনিময়ের কথা জানা গেছে। তবে গোলাগুলির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় হতাহতের তথ্য নিয়েও পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। একটি সূত্রে ইউপিডিএফের এক সশস্ত্র সদস্য নিহত এবং আরও দুজন আহত হওয়ার দাবি করা হলেও অন্য একটি সূত্রে উভয় পক্ষের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। দুর্গম এলাকা ও নিরাপত্তাজনিত কারণে হতাহতদের পরিচয় বা ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রগুলো জানায়, চাইল্যাতলী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলির শব্দে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বর্তমানে গোলাগুলি বন্ধ রয়েছে বলে জানা গেলেও দুই পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থানের কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। ফলে যেকোনো সময় পুনরায় গোলাগুলি শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নতুন করে সংঘাত এড়াতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এলাকায় নজরদারি ও তথ্য সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।