রামগড়ে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির র্যালিতে নেতাকর্মীদের ঢল
![]()
জার্নাল প্রতিবেদক
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে বর্ণাঢ্য র্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। র্যালিতে দলটির বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৮ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি রামগড় বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

র্যালি শেষে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াসের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. সাফায়েত মোর্শেদ ভূঁইয়া।
বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ কর্মসূচি সফল করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।