উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ARO সদস্যসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ARO সদস্যসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার

উখিয়ায় ৮ এপিবিএনের অভিযানে ARO সদস্যসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পৃথক অভিযানে সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশনের (এআরও) সক্রিয় সদস্যসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে উখিয়া থানায় ডাকাতির প্রস্তুতির দুটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

৮ এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর উখিয়ার শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-১৬ এলাকা থেকে নূর মোহাম্মদ (৪২) নামে এক ব্যক্তিকে অপহরণ করে জামতলী ক্যাম্পে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। নারীঘটিত একটি অভিযোগকে কেন্দ্র করে আরসার সদস্য ও সাধারণ লোকজন তাঁকে অপহরণ করেছে বলে গোপন সূত্রে জানতে পারে পুলিশ।

এ তথ্যের ভিত্তিতে ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদের নির্দেশনায় ৮ নভেম্বর দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তফসীর উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় নূর মোহাম্মদকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর মোহাম্মদ নিজেকে সশস্ত্র সংগঠন এআরওর সক্রিয় সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন এবং আগে আরসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়েছে। তাঁর বিরুদ্ধে ক্যাম্প এলাকায় বিভিন্ন নারীঘটিত অভিযোগ থাকার কথাও জানিয়েছে পুলিশ। এ ছাড়া উখিয়া থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। মামলা দুটি হলো—২০২২ সালের ২১ মার্চের ৯১ নম্বর মামলা এবং একই বছরের ২৫ সেপ্টেম্বরের ৯৩ নম্বর মামলা। উভয় মামলাই বর্তমানে আদালতে বিচারাধীন। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে, একই দিন সকাল ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দর এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরার কারণে সামসুল আলম ওরফে সামসু নামে এফডিএমএন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর পরিচয় ও এফসিএন নম্বর যাচাই করে বিকেল ৩টা ১০ মিনিটে বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে উখিয়ার ১৪ এপিবিএনের লাম্বাশিয়া ক্যাম্পের ক্যাম্প ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়।

৮ এপিবিএন জানিয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *