রামগড়ে মারধরের মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির রামগড়ে পারিবারিক মারধরের মামলায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. মোমিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের নাকাপা দাতারামপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মো. মোমিন ওই এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মোমিনের বিরুদ্ধে খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা সিআর ৮০/২৫ নম্বর মামলাটি মারধরের অভিযোগসংক্রান্ত। গত ৬ জুলাই এ মামলায় তিনি সাজাপ্রাপ্ত হন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, গ্রেপ্তার আসামিকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।