বাব আল-মান্দেবে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপ নিয়ে হুথিদের হুঁশিয়ারি

বাব আল-মান্দেবে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপ নিয়ে হুথিদের হুঁশিয়ারি

বাব আল-মান্দেবে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপ নিয়ে হুথিদের হুঁশিয়ারি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একজন সামরিক উপদেষ্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাদের সঙ্গে সংঘাতে সৌদি আরবকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে অথবা বাব আল-মান্দেব প্রণালি খুলে দেওয়ার চেষ্টা করলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোয় হামলা চালাবে তারা।

আবদেল মুহাম্মদ আল-সাওর বার্তা সংস্থা এএফপিকে বলেন, “যুক্তরাষ্ট্র যদি তাদের নৌবহরের মাধ্যমে সামরিক হস্তক্ষেপ করার সাহস দেখায় অথবা বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, তাহলে তা তাদের এবং অন্য যেকোনো পক্ষের জন্য একটি রেড লাইন হবে।”

তিনি আরও বলেন, “আমরা এ নিয়ে লড়াই চালিয়ে যাবো”।

ইরানের সমর্থনপুষ্ট হুথিরা সম্প্রতি লোহিত সাগরে প্রবেশের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ নিয়েছে।

এদিকে, হুথিদের বিরুদ্ধে সামরিক সহায়তা চেয়ে সৌদি আরব যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

হুথিদের বাব আল-মান্দাব প্রণালি অবরোধের কারণে বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব চাপে পড়েছে।

যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধের পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।