বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের চার পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
জার্নাল প্রতিবেদক
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর বান্দরবানের চারটি পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ দিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের পর্যটন সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটনকেন্দ্রে পর্যটকদের বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।

এতে পর্যটকদের বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণে উৎসাহিত করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটন দিবস উপলক্ষে পর্যটকদের জন্য এ বিশেষ সুবিধা আগামী ২৭ সেপ্টেম্বর দিনব্যাপী কার্যকর থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।