এরদোয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করবে নেতানিয়াহু

এরদোয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করবে নেতানিয়াহু

এরদোয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করবে নেতানিয়াহু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কুর্দিদের সঙ্গে এরদোয়ানের সম্পর্ক এবং হামাসকে অর্থায়নের অভিযোগে মামলাটি প্রস্তুত করা হচ্ছে বলে রবিবার ইসরায়েলি সংবাদমাধ্যম আই ২৪ নিউজ জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু ইসরায়েলের আন্তমন্ত্রণালয় দল এবং আন্তর্জাতিক আইন বিভাগের পরিচালককে মামলার প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন। এরদোয়ান নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়ার কথা জানানোর পর এ পদক্ষেপ নেওয়া হয়। তবে এর আগে ও পরে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার ধারাবাহিকতায় মামলার প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

ইসরায়েল নিজেই আইসিসিতে মামলাটি করতে পারে। তবে কোনও তৃতীয় পক্ষের মাধ্যমে মামলা করার সম্ভাবনাই বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েল রোম সংবিধিতে স্বাক্ষর না করায় আইসিসির এখতিয়ার স্বীকার করে না। তুরস্কও রোম সংবিধিতে স্বাক্ষরকারী নয়। তাই কোনও দেশের বিরুদ্ধেই আদালতটির সরাসরি এখতিয়ার নেই।

তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েল বাস্তবে মামলাটি দায়ের করতে চায় না। বরং এরদোয়ানের ওপর চাপ সৃষ্টি ও তাকে নিরুৎসাহিত করতে মামলার প্রস্তুতিকে কৌশলগতভাবে ব্যবহার করতে চায়।

মামলার বিষয়ে নেতানিয়াহু কোনও মন্তব্য করেননি। ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *